• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে মোটরসাইকেল ফেলে পালিয়েছে চোর

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
গাংনীতে মোটরসাইকেল ফেলে পালিয়েছে চোর
গাংনীতে মোটরসাইকেল ফেলে পালিয়েছে চোর

দুজন মোটরসাইকেল আরোহী গাংনী বাজার থেকে হাটবোয়ালিয়ার দিকে যাচ্ছিলেন। একজনের কাছে ছিল অ্যাপাচী আরটিআর অন্যজনের কাছে পালসার। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাইপুর বাজারে পৌঁছুলে হঠাৎ পালসার মোটরসাইকেলটির যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। স্থানীয় লোকজনের কাছে মোটর মেকানিক্স আছে কিনা জানতে চান তারা।

মোটর সাইকেল আরোহীদের কথাবার্তা গতি বিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয় লোকজনের কয়েকজন বলে ‘এরা চোর নাকি’? এ কথা শোনার পর পালসার মোটরসাইকেলটি রেখে মুহুর্তে অন্য গাড়িটি নিয়ে পালিয়ে যায় ওই দুই জন। ফেলে যাওয়া মোটর সাইকেলটির নং-মেহেরপুর ল-১১-৩৩২৯।

রাইপুর বাজারের কয়েকজন তাদেরকে ধাওয়া করেও ধরতে পারেনি। স্থানীয় লোকজন গাংনী থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি টীম ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গাংনী থানার ওসি (তদন্ত) ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এখনও মোটরসাইকেলের প্রকৃত মালিক দাবী করে কেউ থানায় আসেনি বা কোন ছিনতাইয়ের ঘটনায় কেউ জিডি করেনি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category