• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় সাদিয়া আক্তার ইতি (১০) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার (২২ এপ্রিল) বিকেল পৌনে পাঁচটার দিকে শিশুটি বাড়ির সামনে রাস্তা পার হতে গেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া আক্তার ইতি বাওট গ্রামের ফরাজীপাড়ার ভ্যানচালক জিয়ারুল ইসলামের একমাত্র মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, বাওট থেকে মোহাম্মদপুর সড়কের পাশেই জিয়ারুল ইসলামের বাড়ি। বিকেলে আইসক্রিম খাওয়ার জন্য সাদিয়া আক্তার ইতি বাড়ি থেকে রাস্তার ওপারে যাচ্ছিল। এ সময় মটমুড়া‌ থেকে বাওট বাজারের দিকে আসা একটি মোটরসাইকেলের সাথে সাদিয়ার ধাক্কা লাগে। এতে রক্তাক্ত জখম হয়ে রাস্তার উপরে ছিটকে পড়ে শিশুটি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় মোটর সাই‌কেল আ‌রোহীরা আহত হয়েছে। তবে তারা দ্রুত স্থান ত্যাগ করায় তাদের প‌রিচয় পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে তারা একটি টি‌ভিএস স্টাইকার ১২৫ সি‌সি মোটরসাইকেল ফেলে গে‌ছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সীমা বিশ্বাস জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় সাদিয়ার। পরিবারের লোকজন মরদেহ নিয়ে বাড়ি চলে গেছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category