• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জাতির সাথে প্রতারণা করছে: তাজউদ্দিন খান এমপি গাংনীতে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে মেহেরপুরে মহান মে দিবস পালিত গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা

গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধু নিহত, চালক আহত

বির্বতন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে গৃহবধু খাইরুন (৪০) নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আসিফ(২১)। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মেহেরপুরের গাংনীর ভাটপাড়া গ্রামের রাস্তায় এ দূর্ঘটনাটি ঘটে। গৃহবধু খাইরুন ভাটপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
স্থানীয়রা জানান, ওই গৃহবধু বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় মোটরসাইকেল চালক আসিফ দ্রুতবেগে গাংনীতে আসার সময় সজোরে ধাক্কা দেয়। দুজনই রাস্তার উপর ছিটকে পড়ে। স্থানীয়রা দুজনকে চিকিৎসার জন্য গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধু খাইরুনকে মৃত ঘোষণা করেন।
এদিকে মোটরসাইকেল চালক আসিফের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category