• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
গাংনীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা
গাংনীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা বাজারে ৩টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে ২৯ টি প্রতিষ্ঠানকে সতর্কবার্তা দিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার (৬ডিসেম্বর) দুপুরে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ জানান, ধানখোলা বাজারের ভাই ভাই স্টোরে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ২০০৯ সালের ৩৮ ও ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা, একই ধারায় ফেরদৌস স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা এবং মেসার্স রাকিব হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মূল্য তালিকা না থাকায় ২০০৯ সালের ৩৮ ও ৪৩ ধারায় ৩ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।একই সাথে ২৯ একটি প্রতিষ্ঠানকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম, গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান এবং মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category