• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

গাংনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটায় এক লাখ টাকা জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
গাংনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটায় এক লাখ টাকা জরিমানা
গাংনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটায় এক লাখ টাকা জরিমানা

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী এলাকায় বামন্দী ব্রিক্স নামের ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারী) বেলা ১২ টার দিকে গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধভাবে ইটভাটায় কাঠ পোড়ানোর প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধনী ২০১৯) এর ৬ ধারায় ভাটা মালিক ঝোড়াঘাট গ্রামের মিজানুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিপু সুলতান, বাংলাদেশ সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের সদস্য এবং গাংনী থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category