• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের সংবাদ সম্মেলন

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
গাংনীতে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের সংবাদ সম্মেলন
গাংনীতে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের সংবাদ সম্মেলন

নৌকায় ভোট না দিলে ভোট কেন্দ্রে না যেতে ও প্রকাশ্যে টেবিল সীল মারতে হবে বলে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মেহেরপুর-২ গাংনী আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের কার্যালয় প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন আয়োজন করে। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস ভোটারদের নানাভাবে হুমকি দিচ্ছেন। নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যাওয়া যাবে না। সাহারবাটি ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান ভোটারদের একই ধরনের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন প্রকাশ্য নৌকায় সীল দিতে হবে। এতে ভোটারদের মাঝে ভীতি প্রদর্শন করে নির্বাচনে সরকারের নেওয়া অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ ভোট গ্রহণে বাধা সৃষ্টি করছে। এঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কোন প্রদক্ষেপ না নিলে বিষয়টি খারাপ হবে বলে তিনি জানান।

তার পক্ষে সংবাদ সম্মেলন পাঠ করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, সংবাদ সম্মেলনে মকবুল হোসেনের পক্ষে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলি আজগার, কাথূলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ও সাবেক ছাত্রনেতা শাহিদুজামান শিপুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category