• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম:
১১০ দিনে আলোচিত শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলায় ধর্ষকের মৃত্যুদণ্ড বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েন গাংনী পৌরসভার বাজেট ঘোষণা ২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ

গাংনীতে ভোক্তা অধিকারের অভিযানে ২২ হাজার টাকা জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
গাংনীতে ভোক্তা অধিকারের অভিযানে ২২ হাজার টাকা জরিমানা
গাংনীতে ভোক্তা অধিকারের অভিযানে ২২ হাজার টাকা জরিমানা

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, রশিদ ব্যবহার না করা ও মেয়দত্তীর্ণ পণ্য রাখার দায়ে দুই দোকানীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে মেহেরপুরের গাংনী বাজারে অভিযান চালিয়ে গাংনী সুইটস ও এপিএফ পোল্ট্রি খামার নামে দুই টি প্রতিষ্ঠান থেকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মেহেরপুর ভোক্তা অধিকারণ সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ জানান, মেসার্স গাংনী সুইটসে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় সেখানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির প্রমাণ পায় দলটি।

এছাড়াও মিষ্টির মুল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, মোড়কীকরণ বিধি যথাযথভাবে না মানার প্রমান পায় দলটি। প্রতিষ্ঠানটির মালিক টিপু সুলতানের কাছ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে মেসার্স এপিএফ পোল্ট্রি খামারে ডিম বিক্রয়ের রশিদ না থাকার দায়ে ৪৫ ধারা মোতাবেক ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে তাদের শতর্ক করে ভ্রাম্যমান অভিযানের দলটি।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর-চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহম্মেদ। উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মশিউর রহমান, বাজার কমটিরি সভাপতি সালউদ্দীন শাওন ও জেলা পুলিশের একটি দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category