• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাউল বিতরণ

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
গাংনীতে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাউল বিতরণ
গাংনীতে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাউল বিতরণ

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমা তারা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাহারবাটি ইউনিয়নের ৯৫ জন কার্ডধারীকে দুই মাসের বরাদ্দ অনুযায়ী ৬০ কেজি করে চাউল দেওয়া হয়। চাউল পেয়ে অনেক উপকারভোগী স্বস্তি প্রকাশ করেন। তাদের ভাষ্যে, বর্তমান বাজার পরিস্থিতিতে সরকারি এ সহায়তা পরিবার চালাতে বড় সহায়তা হবে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারের এই উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকবে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমত তারা জানান, ছবি এবং ভোটার আইডি কার্ড দেখে নিশ্চিত হওয়ার পরে আমরা প্রকৃত কার্ডধারীদের এই চাউল দিচ্ছে। যাতে কোন উপকার অনিয়ম করে কেউ চাউল না নিতে পারে তার জন্য সরকারি কর্মকর্তারা এখানে বসে রয়েছে। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই চাউল বিতরণ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category