• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে বোমা সাদৃশ্য বস্তু, চিরকুট ও কাফনের কাপড় রেখে হুমকি

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
গাংনীতে বোমা সাদৃশ্য বস্তু, চিরকুট ও কাফনের কাপড় রেখে হুমকি
গাংনীতে বোমা সাদৃশ্য বস্তু, চিরকুট ও কাফনের কাপড় রেখে হুমকি

মেহেরপুরের গাংনীর চৌগাছা গ্রামের বস্তা ব্যবসায়ী জয়নাল হোসেনের বাড়ির সামনে থেকে বোমা সাদৃশ্য একটি বস্তু এবং প্রাণনাশের হুমকি সম্বলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে গাংনী থানা পুলিশ তা উদ্ধার করে থানায় নিয়েছে।

জানা গেছে, দুপুরে জয়নাল হোসেনের দোকানের কর্মচারীরা বাড়ির সামনে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু ও হাতে লেখা একটি চিরকুট দেখতে পান। চিরকুটে লেখা এক মাসের মধ্যে জয়নালের জীবন শেষ হবে বলে হুমকি দেওয়া হয়েছে।
এদিকে শুক্রবার রাতে জয়নালের প্রতিবেশী বিশ্বাসের বাড়ির জহিরুল ইসলাম মিঠুর বাড়ির গেটের সামনে থেকে কাফনের কাপড়ের একটি টুকরো ও লাল স্কেচ টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছিল পুলিশ।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, এগুলো উদ্ধার করা হয়েছে। ভয় ভীতি দেখিয়ে কেউ স্বার্থ হাসিল করতে চাচ্ছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনার সাথে যারাই জড়িত থাকুক তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category