• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে বীর মুক্তিযোদ্ধা আতাউল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
গাংনীতে বীর মুক্তিযোদ্ধা আতাউল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
গাংনীতে বীর মুক্তিযোদ্ধা আতাউল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মেহেরপুরের গাংনী চরগোয়াল গ্রামের সাবেক সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আতাউল হককে শনিববার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। অসুস্থতাজনিত কারণে শনিবার (২৯ মার্চ) সকালে কুষ্টিয়ায় একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার দুপুর আড়াইটায় নিজ গ্রামে তাকে গার্ড অব অনার প্রদান করে গাংনী থানা পুলিশের একটি দল। এসময় তার মরদেহে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে রাষ্ট্রের পক্ষ সম্মান জ্ঞাপন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম সোনা। উপস্থিত ছিলেন গাংনী থানার ওসি তদন্ত আল মামুন।

সহযোদ্ধা আতাউল হকের শেষ বিদায়ে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, তাহাজ উদ্দীন, আবুল হোসেন, এজের আলী, হাসেম খা ও কোরবান আলীসহ বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category