• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
গাংনীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
গাংনীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

“স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার করি” প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৫মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, কৃষি কর্মকর্তা ইমরান হোসেন। বক্তব্য রাখেন গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন শাওন, পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তীর সঞ্চালনায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category