• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে বিদেশী অবৈধ অস্ত্র ও গুলিসহ লাল্টু গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
গাংনীতে বিদেশী অবৈধ অস্ত্র ও গুলিসহ লাল্টু গ্রেফতার
গাংনীতে বিদেশী অবৈধ অস্ত্র ও গুলিসহ লাল্টু গ্রেফতার

মেহেরপুরের গাংনীতে বিদেশী পিস্তল ও গুলিসহ অবৈধ অস্ত্র চোরাকারবারী লাল্টু বিশ্বাস (৪০) নামের একজনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১১ এপ্রিল) ভোরে লাল্টুর বাড়িতে এ অভিযান চালানো হয়। আটক লাল্টু বিশ্বাস গাংনী উপজেলার লক্ষীনারায়নপুর ধলা গ্রামের আক্কাস আলীর ছেলে।

যৌথ বাহিনী সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনীর একটি দল লাল্টু বিশ্বাসের বাড়িতে অভিযান চালায়। এসময় মেড ইন ইউএসএ লেখা ১টি ৭.৬৫ এমএম পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিনসহ লাল্টু বিশ্বাসকে আটক করে যৌথ বাহিনী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক সকালেই তাকে অস্ত্রসহ গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, লাল্টু বিশ্বাসের নামে থানায় অস্ত্র আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আজই মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category