• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে দু’দিন ব্যাপি এ মেলার উদ্বোধন করেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক ও অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম। প্রধান অতিথী উদ্বোধনী শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা পরিষদের ২৩ টি স্টল ঠাঁই পেয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায়। শিক্ষার্থীরা তাদের নানা ধরনের উদ্ভাবনী যন্ত্রাংশ মেলায় প্রদর্শন করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category