• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

গাংনীতে বিএনপি নেতার বিরুদ্ধে জামায়াত-শিবিরের লাঠি মিছিল

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬
গাংনীতে বিএনপি নেতার বিরুদ্ধে জামায়াত-শিবিরের লাঠি মিছিল
গাংনীতে বিএনপি নেতার বিরুদ্ধে জামায়াত-শিবিরের লাঠি মিছিল

মেহেরপুরের গাংনী উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় জামায়াত নেতার উপর হামলার প্রতিবাদে লাঠি মিছিল করেছেন জামায়াত নেতাকর্মীরা। বুধবার (৪ মার্চ) বিকেলে গাংনী উপজেলা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল থেকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।

বিকেল সাড়ে ৪টার দিকে গাংনী শহরের জামায়াত কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলশুরু হয়। লাঠি হাতে নিয়ে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে উপজেলা পরিষদ চত্ত্বর হয়ে হাসপাতাল বাজারের দিকে এগিয়ে যায়। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর কার্যালয়ের পাশ দিয়ে বিক্ষোভ করা হয়। বিক্ষোভ থেকে আসাদুজ্জামান বাবলুকে হুমকি দিয়ে স্লোগান দেওয়া হয়। এসময় তারা শিশিরপাড়া মোড় হয়ে আবারও জামায়াতের কার্যালয়ের গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম, সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, উপজেলা শিবিরের সভাপতি শিহাব ইসলামহ জামায়াত ও শিবিরের নেতাকর্মীবৃন্দ।

প্রসঙ্গত, আজ দুপুরে উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় জামায়াত নেতা ও কাজিপুর ইউপি চেয়ারম্যান মুহা. আলম হুসাইনের উপর আক্রমণ করে বিএনপি নেতাকর্মীরা। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর সমর্থকরা এ হামলা চালায়। যার প্রতিবাদে এই লাঠি মিছিল করে জামায়াত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category