• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে বালু ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৩১ মে, ২০২৩
গাংনীতে বালু ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু
গাংনীতে বালু ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

মেহেরপুরের গাংনীতে মাটি-বালি ব্যবসায়ী লাল্টু (২৩) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু।

বুধবার (৩১ মে) ভোরে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

লাল্টু উপজেলার পোড়াপাড়া গ্রামের হঠাৎ পাড়ার খেদের আলীর ছেলে।

স্থানীয়রা জানান, লাল্টু দীর্ঘদিন মাটি বালির ব্যবসা করে আসছিলেন। গত কয়দিন ধরে বাঁশবাড়িয়া গ্রামের সেনা সদস্য স্বপনের বাড়িতে মাটি ভরাট করছিলেন। রাতে বাসায় না ফিরে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার উদ্দেশ্যে মাঠে ভরাট করছিলেন। সকালে তাকে পড়ে থাকতে দেখে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আবির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে পৌঁছানোর অনেক আগেই তার মৃত্যু হয়েছে। তবে লাল্টু শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাল্টুর মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category