• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীতে বলদ ফেলে গাভী নিয়ে পালালো চোরের দল

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
গাংনীতে বলদ ফেলে গাভী নিয়ে পালালো চোরের দল
গাংনীতে বলদ ফেলে গাভী নিয়ে পালালো চোরের দল

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের খামারী আব্দুর রহিমের গোয়াল ঘর থেকে একটি গাভী গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহষ্পতিবার (২০ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

জানাগেছে, মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের জোড়পুকুরিয়া বাজারের পাশে খামারী আব্দুর রহিমের বাড়ি। প্রতিদিনের মতোই সকল কাজ শেষ করে বাড়ির প্রধান গেট তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে গোয়াল ঘর থেকে গরুর অস্বাভাবিক আওয়াজে তার ঘুম ভেঙ্গে যায়। বাড়ির বারান্দা থেকে দেখেন তিন জন ব্যক্তি তার গোয়াল ঘর থেকে একটি গাভী গরুসহ মোট পাঁচটি গরু নিয়ে যাচ্ছে এবং মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে গরু বহনকারী একটি স্টারিং গাড়ি নিয়ে সেখানেও একজন দাঁড়িয়ে রয়েছেন। এ সময় তিনি চিৎকার করলে চারটি বলদ গরু ফেলে রেখে চোর চক্র রাস্তার পাশে থাকা গরু বহনকারী স্টারিং গাড়িতে গাভী গরুটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। গাভীটির আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা বলে জানান আব্দুর রহিম।

স্থানীয় মোকলেস হোসেন জানান, পুরো বাড়িটি উঁচু করে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা, এবং জোড়পুকুরিয়া বাজারের পাশেই প্রধান সড়কের সাথে   বাড়ি হওয়ায় প্রতিনিয়ত দূরপাল্লার বাস ও ট্রাক  চলাচল করে। এরপরেও এই চুরির ঘটনায় এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে। সেই সাথে এই চোর চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসারও দাবী জানান তিনি।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। চোর চক্রটিকে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category