• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
গাংনীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
গাংনীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

মেহেরপুরের গাংনীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপন হয়েছে। নতুন বছরকে স্বাগত জানাতে উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৪ এপ্রিল) সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মঙ্গল শোভাযাত্রায় গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম শফিকুল আলম, উপজেল সহকারি কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান মঙ্গল শোভাযাত্রা বের করে। এসময় তারা বর-বধুসহ বিভিন্ন ধরনের সাজ সেজে মঙ্গল শোভাযাত্রার শোভাবর্ধন করে।

পরে উপজেলা প্রশাসন চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে শিশু একাডেমীর কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category