• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে বন্যার্তদের জন্য মুকুল সেবা ও যুব সংঘের আর্থিক সহায়তা প্রদান

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
গাংনীতে বন্যার্তদের জন্য মুকুল সেবা ও যুব সংঘের আর্থিক সহায়তা প্রদান
গাংনীতে বন্যার্তদের জন্য মুকুল সেবা ও যুব সংঘের আর্থিক সহায়তা প্রদান

সাম্প্রতিক সময় দেশের বিভিন্ন জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে গাংনীর মুকুল সেবা ও যুব সংঘ।

সংগঠনটির পক্ষ থেকে মঙ্গলবার(২৮ আগষ্ট) সন্ধ্যায় সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে গাংনী উপজেলা ইউ্এনও প্রীতম শাহার মাধ্যমে নগদ অর্থ প্রদান করা হয়।

এসময় সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, সেবা ও যুব সংঘের সভাপতি আসাদুল্লাহ আহমেদ, নির্বাহী পরিচালক বদরুদ্দোজা, সদস্য এলিনা ইয়াসমিন, দিপু মাষ্টার, চপল বিশ্বাস, মিটুল মাষ্টার, সুমন, মুকুলসহ যুব সংঘের র্কমর্কতা-র্কমচারীগণ উপস্থতি ছিলেন।

ত্রাণের অর্থ হস্তান্তরের সময় সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দেশের এই সংকটকালীন সময়ে যেকোন ভাবে তারা বিপদগ্রস্তদের পাশে দাঁড়াতে চান। মুকুল সেবা ও যুব সংঘ বিশ্বাস করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে সমন্মিতভাবে কাজ করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য সমঅধিকারের এবং একটি সুন্দর বাংলাদেশ গড়তে অন্তঃবর্তীকালীন সরকারের রূপরেখা বাস্তবায়নে কাজ করবে। এই দুর্যোগ মোকাবেলায় সকলের পাশে দাঁড়ানোর মাধ্যমে যুব সংঘটি সমতার নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category