• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বজ্রপাতে নিহতের কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু মেহেরপুরে স্কুল ছুটির পর ভেতরেই তালাবদ্ধ শিশু: আড়াই ঘণ্টা পর উদ্ধার নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচে শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাংনীতে বজ্রপাতে নিহতের কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
গাংনীতে বজ্রপাতে নিহতের কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
গাংনীতে বজ্রপাতে নিহতের কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামে বজ্রপাতে নিহত জার্জিস রহমানের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা প্রশাসন।

বৃহষ্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে নিহত জার্জিসের পরিবারের সদস্যদের কাছে মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায় এর নির্দেশনায় গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন নগদ টাকা ও শুকনো খাবার প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস, ধানখোলা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্টু।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার হোসেন জানান, এদিন বিকেলে উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে জার্জিস রহমান মাঠে কৃষি কাজ করার সময় হঠাৎ বজ্রপাতের ঘটনায় গুরুতর আহত হন ।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শোকাগ্রস্ত পরিবারের পাশে দাড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ টাকা ও কিছু শুকনো খাবার প্রদান করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category