• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

মেহেরপুরের গাংনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক ওয়াজ্জেল হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মার্চ) সন্ধ্যায় গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের দিঘলকান্দি মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিঘলকান্দি মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সাধারণ সম্পাদক আইয়ুব আলী, বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল মামুন, বারাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি রিঙ্কু আহমেদ, ধানখোলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মজিবুল ইসলাম, ছাত্রলীগ নেতা সোহাগ, চঞ্চল, সাগর, আকাশ, লিংকন, বিপ্লব, রাব্বি ও মাদ্রাসার সকল শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ।

অনুষ্ঠানে রোজাদাদের ইফতার করানো হয়। এর আগে মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ মোরশেদ আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category