• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক-২

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
গাংনীতে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক-২
গাংনীতে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক-২

মেহেরপুরের গাংনীতে ১’শ ৩০বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার(২০ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে বামুন্দী-দেবীপুর পুলিশ বক্সের সামনে এ অভিযান চালায় পুলিশ। আটককৃত হলো, কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আলাউদ্দিন(৩৪) ও মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের আবু বক্করের ছেলে উজ্জ্বল হোসেন(৩৩)।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সীমান্ত এলাকা থেকে পাখিভ্যান যোগে মাদক কারবারীরা মাদক পাচার করছে মর্মে সংবাদের ভিত্তিতে বামন্দী পুলিশ ক্যাম্পের একটি টীম পুলিশ বক্সের কাছাকাছি অবস্থান নেয়। এসময় পাচারকারী আলাউদ্দীন ও উজ্জল একটি বস্তায় এসকল মাদকসামগ্রী বহন করছিল। সন্দেহজন হওয়ায় তাদের গতিরোধ করে পাখিভ্যানের বস্তা তল্লাশী চালানো হয়। এসময় মিষ্টি কুমড়ার বস্তায় ১’শ ৩০ বোতল ফেন্সিডিল ও ৪কেজি গাঁজা পাওয়া গেলে তাদেরকে আটক করে। আটকৃত আলাউদ্দিন ও উজ্জল এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category