• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে ফেনসিডিলসহ মাদক কারবারী আটক

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
গাংনীতে ফেনসিডিলসহ মাদক কারবারী আটক
গাংনীতে ফেনসিডিলসহ মাদক কারবারী আটক

৩৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২। আজ শনিবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট থেকে তাকে আটক করা হয়। আটককৃত গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে এখলাছ মিয়া (৫৫)।  র‌্যাবের দাবী সে চিহ্নিত মাদক কারবারি। আটক এখলাছ মিয়ার বিরুদ্ধে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

সিপিসি-৩ মেহেরপুর র‌্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ জানান, ইখলাছ মিয়া প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ও যুব সমাজকে ধ্বংস করে এলাকায় মাদকের কারবার করে আসছিলো। সে মাদক নিয়ে ব্যাটারি চালিত অটোরিক্সা যোগে কাজীপুর থেকে বামন্দী বাজারের দিকে আসছে মর্মে এমন গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াঘাট গ্রামের তারিক মিয়ার বসতবাড়ীর পাশে রাস্তার উপরে চেকপোস্ট বসিয়ে  অভিযান চালানো হয়। এসময় তার কাছে ৩৫ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেনসিডিল পাওয়া গেলে আটক করা হয়। সেই সাথে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category