• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীতে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে উপজেলার শ্রেষ্ঠ যারা

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
গাংনীতে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে উপজেলার শ্রেষ্ঠ যারা
গাংনীতে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে উপজেলার শ্রেষ্ঠ যারা

প্রাথমিকে গাংনী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা এবং শ্রেষ্ঠ সহকারি শিক্ষক (পুরুষ) পীরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহাবুর রহমান।

পেশাগত কাজে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তারা বিভিন্ন শ্রেণি পেশার মানুষের শুভেচ্ছায় সিক্ত।

গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে গঠিত শ্রেষ্ঠ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান যাচাই কমিটি যাচাই বাছাই করে বুধবার এ তালিকা প্রকাশ করে।

কমিটি প্রকাশিত তালিকায় দেখা গেছে, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিক (নারী) মনোনীত হয়েছেন ষোলটাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক হোসনেয়ারা পারভীন, শ্রেষ্ঠ সহকারি শিক্ষিক (নারী) দুর্লভপুর-দক্ষিণ ভরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিক সাবিনা ইয়াসমিন।

শ্রেষ্ঠ বিদ্যালয় কাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ সহকারি উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন এবং শ্রেষ্ঠ এসএমসি সহড়াবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রুহুল আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category