• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম:
গুপ্ত ও সুপ্ত সংগঠন ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রার্থীদের পরাজিত করতে ভূমিকা রেখেছে: অনিন্দ্য ইসলাম অমিত মেহেরপুর জেলায় শ্রেষ্ঠ গুণী শিক্ষক এসএম রফিকুল আলম বকুল সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর চেষ্টা করবে সরকার- অনিন্দ্য ইসলাম অমিত মেহেরপুরে রুফটপ সোলার স্থাপনে অংশীজনদের মতবিনিময় গাংনীতে প্রাণনাশের হুমকি সম্বলিত চিরকুটসহ বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার মেহেরপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের প্রতিবাদে মানববন্ধন মেহেরপুর পুলিশ সুপার বদলি ও পদায়ন গাংনীতে শিশু বলাৎকারের ঘটনায় অভিযুক্ত কিশোর গ্রেফতার সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা সাতক্ষীরা জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের সাথে ভাইরাল হওয়া স্ত্রীর মরদেহ উদ্ধার

গাংনীতে প্রাণনাশের হুমকি সম্বলিত চিরকুটসহ বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
গাংনীতে প্রাণনাশের হুমকি সম্বলিত চিরকুটসহ বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
গাংনীতে প্রাণনাশের হুমকি সম্বলিত চিরকুটসহ বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের ক্লাবপাড়া থেকে বোমা সাদৃশ্য বস্তুসহ হত্যার হুমকি সম্বলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার(২৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে এগুলো উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, উপজেলার চরগোয়াল গ্রামের সরদারপাড়ার সোনালী বাংলা ক্লাবের পাশের একটি দোকানের বেঞ্চের ওপর বোমা সাদৃশ্য বস্তু ও একটি চিরকুট দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুটটি উদ্ধার করে।

চিরকুটে লেখা ছিল,“জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সোহাগ, তোর সরদাররা এত নিমক হারাম। আতাহার, হাবেলকে মারার জন্য রিফিউজিদের টাকা দিয়েছিলে। আতিয়ার, ইব্রাহিম, কিবরিয়া, মনি, শাহজাহান, হালিম মাস্টারকে মারার জন্য তোদের সরদার বংশ ৮ লক্ষ টাকা দেওয়ার কথা, কই দিলিনাতো বেইমান তোরা, তোদের অপেক্ষায় ছিলাম। টাকা যদি না দিস, শুনে রাখ, এটি একটি নমুনা মাত্র, তোরও খবর আছে। সত্য কথার শত্রু অনেক।”

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে, তদন্তপূর্বক দোষীদের সনাক্ত করার কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category