• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম:
বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম মেহেরপুরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী দুই যুবক আটক গাংনীতে বিজিবি’র অভিযানে অবৈধ ওষুধ ও ভারতীয় মদ উদ্ধার তাপদাহ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহবান

গাংনীতে প্রবাসীর ২য় স্ত্রীর মৃত্যু নিয়ে নানা গুঞ্জন

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
গাংনীতে প্রবাসীর স্ত্রীর মৃত্যু নিয়ে নানা গুঞ্জন
গাংনীতে প্রবাসীর স্ত্রীর মৃত্যু নিয়ে নানা গুঞ্জন

মেহেরপুরের গাংনীতে সৌদি আরব প্রবাসী স্ত্রী রেক্সোনার খাতুন(৩৫)এর মৃত্যু নিয়ে এলাকায় ধুম্রজাল সৃষ্টি। বৃহষ্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। রেক্সোনা খাতুন গাংনী উপজেলার করমদি গ্রামের সৌদি আরব প্রবাসী হাসানের ২য় স্ত্রী ও রামনগর গ্রামের আনসার আলীর মেয়ে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, রেক্সোনা হঠাৎ বমি করলে তাকে উদ্ধার করে সন্ধানী হাসপাতালে নিয়ে যায় সেখানে অবস্থার অবনতি হলে বামন্দির ফজলু ক্লিনিকে নিয়ে যাওয়া হয় পরর্বতীতে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়। তবে অনেকেই বলছে রেক্সোনা বিষ পান করে আত্মহত্যা করেছে। কিন্তু আমরা বিষপানের কোন গন্ধ পাইনি।

গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, রেক্সোনা হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। তবে তিনি বিষ পানে আত্মহত্যা করেছে বলে মনে হয়নি।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রেক্সোনা লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category