• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে প্রতিবন্ধী মাদক পাচারকারীকে পুনর্বাসন করলো বিজিবি

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫
গাংনীতে প্রতিবন্ধী মাদক পাচারকারীকে পুনর্বাসন করলো বিজিবি
গাংনীতে প্রতিবন্ধী মাদক পাচারকারীকে পুনর্বাসন করলো বিজিবি

অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসায় খোকন নামের এক প্রতিবন্ধীকে পুনর্বাসন করেছে বিজিবি। বিজিবি ৪৭ ব্যাটলিয়ানের বৈধ কর্মসংস্থান ও সামাজিক পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে তাকে একটি দোকান উপহার দেওয়া হয়েছে। আজ শনিবার বিজিবি ৪৭ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ আনুষ্ঠানিকভাবে এ দোকান হস্তান্তর করেন। খোকন মেহেরপুরের গাংনীর কাজিপুর গ্রামের খন্দকার পাড়ার খন্দকার হিয়ার আলীর ছেলে।

বিজিবি ৪৭ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ জানান, খোকন এক সময় কসাইয়ের কাজ করতেন। কয়েক বছর আগে সে প্যারালাইজড হয়ে পড়ে। আর্থিক অনটনের কারনে প্যারালাইজড অবস্থায় সে মাদক পাচারের কাজে জড়িয়ে পড়ে। গ্রেফতার হয় বিজিবির হাতে। অসহায় পরিবারের কথা ভেবে স্থানীয়রা বিজিবির কাছে স্বাভাবিক জীবনে ফিরে আসার মুচলেকা দিলে ছেড়ে দেওয়া হয়। এর পর থেকে স্বাভাবিক জীবন যাপন শুরু করে খোকন।

বিষয়টি অতি মানবিক বিবেচনায় বিজিবি খোকনকে পুনর্বাসনের আশ্বাস দেন এবং আলোর পথে ফিরে আসায় খোকনের কর্ম সংস্থানের ব্যবস্থা করার প্রত্যয় ব্যক্ত করেন। সে অনুযায়ি শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে দোকান ঘর হস্তান্তর করা হয়। যারা অন্ধকার জগত থেকে আলোর পথে ফিরবেন তাদের জন্য বিজিবি পুনর্বাসনের চেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান এই অধিনায়ক।

এসময় কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন, ইউপি মেম্বার শাহিনসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন ও এলাকার সূধিজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category