• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

গাংনীতে পুলিশ অফিসারে বাড়িসহ পৃথক স্থান থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তুু উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
গাংনীতে পুলিশ অফিসারে বাড়িসহ পৃথক স্থান থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তুু উদ্ধার
গাংনীতে পুলিশ অফিসারে বাড়িসহ পৃথক স্থান থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তুু উদ্ধার

মেহেরপুরের গাংনীর নওদাপাড়া গ্রামের পুলিশ অফিসারে বাড়িসহ পৃথক দুই বাড়ির প্রবেশ পথ থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করেছে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা৷

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের নিজাম উদ্দিন ও ইমদাদুল হকের বাড়ির প্রবেশ পথে রাতের আঁধারে কে বা কাহারা কালো টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সাদৃশ্য বস্তু রেখে যায়৷ সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় বোমা সাদৃশ্যবস্তু দেখতে পায় বাড়ির সদস্যরা। পরে খবর দেওয়া হয় পুলিশকে। নিজাম উদ্দীনের ছেলে এসআই নজরুল ইসলাম রাজবাড়ী জেলার কালুখালী থানায় কর্মরত আছেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোরশেদ চৌধুরী জানান,  বাড়ির প্রবেশ পথে বোমা সাদৃশ্য বস্তু পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পানি ভর্তি বালতিতে করে বোমা সাদৃশ্য বস্তুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। বোমা সাদৃশ্য বস্তু রেখে এলাকায় আতঙ্ক সৃষ্টিকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category