• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে পুত্রের হাতে পিতা খুন

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
গাংনীতে পুত্রের হাতে পিতা খুন
গাংনীতে পুত্রের হাতে পিতা খুন

মে‌হেরপু‌রের গাংনীর হাড়াভাঙ্গা গ্রামে মান‌সিক প্রতিবন্ধী ছেলের ধারালো অ‌স্ত্রের কো‌পে পিতা আফেল উদ্দীন (৫৮) নিহত‌ হ‌য়ে‌ছেন। শ‌নিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এ মর্মা‌ন্তিক ঘটনা ঘ‌টে।

নিহত আফেল উদ্দীন হাড়াভঙ্গা গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে। পু‌লিশ মরদেহ উদ্ধার করেছে।

জানা গে‌ছে, সকা‌লে নিজ বা‌ড়ি‌তে ব‌সে ছি‌লেন বৃদ্ধ আ‌ফেল উদ্দীন। এসময় ছে‌লে সুজ‌ন এ‌সে হাসুয়া (দেশিয় অস্ত্র) দি‌য়ে আক‌স্মিক পেছন থে‌কে ঘাড়ে কোপ দেয়। এ‌তে ঘটনাস্থ‌লেই আ‌ফেল উদ্দীন মৃত‌্যুর‌ কোলে ঢলে পড়েন। প্রতিবেশিরা সুজনকে ধরতে গিয়েও ব‌্যর্থ হয়। স্থানীয় ও নিহতের প‌রিবার জানায়, সুজন প্রায় দুই যুগ মান‌সিক ভারসম‌্যহীন।

গাংনী থানা‌ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আব্দুর রাজ্জাক জানান, মরদেহ ময়নাতদন্তের জন‌্য ম‌র্গে প্রেরণ করা হ‌চ্ছে। পাশাপা‌শি সুজনকে গ্রেফতারের চেষ্টা করছে পু‌লিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category