• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
গাংনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
গাংনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীর কল্যাণপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে মুরসালিন (৮) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে এ  ঘটনা ঘটে। শিশু মুরসালিন ওই গ্রামের মন্ডল পাড়ার আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত মুরসালিন পানিতে তলিয়ে যায়। পরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category