• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীতে পিএফজির ফলো-আপ সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
গাংনীতে পিএফজির ফলো-আপ সভা অনুষ্ঠিত
গাংনীতে পিএফজির ফলো-আপ সভা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় পিএফজির আয়োজনে ফলো-আপ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দি হাঙ্গার প্রজেক্টের গাংনীস্থ এরিয়া অফিসে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

পিএফজির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং পিএফজির সমন্বয়কারী সাংবাদিক রফিকুল আলম বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের যশোর অঞ্চলের এরিয়া সমন্বয়কারী খোরশেদ আলম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, পিএফজির সদস্য আব্দুল লতিফ, সুজনের জেলা সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, আবু সায়েম পল্টু, মহিবুর রহমান মিন্টু, প্রধান শিক্ষক মিজানুর রহমান, অশোক চন্দ্র বিশ্বাস, হাসি বিশ্বাস, বাবলু হোসেন, আফরোজা আক্তার, সাধন মন্ডল, নাইমুর রহমান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী গিয়াস উদ্দীন ও সমন্বয়কারী হেলালউদ্দীনসহ পিএফজির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বিগত মিটিং এর কার্যক্রম তুলে ধরা হয়। এছাড়া ৫ আগস্ট পরিবর্তীত পরিস্থিতির পর থেকে বর্তমান সময় পর্যন্ত ছাত্র আন্দোলন এবং দেশের সার্বিক অবস্থা পর্যালোচনা করা হয়। সমাজে শান্তি বজায় রাখা ও সকল প্রকার সহিংসতা বন্ধে পিএসজি সদস্যদের কার্যক্রম ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category