• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীতে পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিবর্তন ডেস্ক
Update : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
গাংনীতে পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাংনীতে পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অনলাইনে উপস্থিত থেকে পাট চাষিদের সাথে কথা বলেন প্রধান অতিথী ছিলেন ঢাকা পাট অধিদপ্তরের উপ-পরিচালক (উপ-সচিব) সৈয়দ ফারুক আহম্মেদ।

গাংনী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর আয়োজিত এ প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলার ১৫০ জন পাটচাষী অংশ গ্রহণ করেন। অনলাইনে প্রধান অতিথী উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট বীজ চাষ ও পাট পচানোর বিষয়ে চাষীদেরকে অবগত করান। এছাড়াও চাষিদের নানা সমস্যার কথা শুনে তার প্রয়োজনীয় পরামর্শ দেন।

অনুষ্ঠানে মেহেরপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এএকএম হারুনর রশীদ, গাংনী উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মেহেদীসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category