• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে পাটক্ষেত থেকে মানব শরীরের হাড় উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৬ জুন, ২০২৫
গাংনীতে পাটক্ষেত থেকে মানব শরীরের হাড় উদ্ধার
গাংনীতে পাটক্ষেত থেকে মানব শরীরের হাড় উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার মমিনপুর গ্রামের মাঠের পাটক্ষেত থেকে মানুষের দেহের বিভিন্ন অংশের হাড়ের সন্ধান মিলেছে। বিভিন্ন ক্ষেতের মধ্যে পড়ে থাকা হাড়ের অংশ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।‌ শুক্রবার (৬ জুন) বিকেলে ঘটনাস্থল থেকে হাড়ের অংশবিশেষ উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে মমিনপুর গ্রামের মাঠের একটি পাটক্ষেতের মধ্যে মানুষের হাতের হাড়ের অংশবিশেষে সন্ধান মেলে। তা দেখতে জড়ো হয় আশেপাশের গ্রামের হাজারো উৎসুক মানুষ। এক পর্যায়ে ওই ক্ষেতের আশেপাশের ক্ষেত থেকে কোমর এবং হাতের হাড়ের অংশ বিশেষ পাওয়া যায়। ‌ তবে এই হাড় কোথা থেকে আসলো তা এখনো নিশ্চিত হতে পারছে না এলাকাবাসী।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, ঘটনাস্থল থেকে হাড়ের অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে। যা ফরেনসিক পরীক্ষার মাধ্যমে মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হবে। ‌


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category