• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে পরিবহন ও ভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
গাংনীতে পরিবহন ও ভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত
গাংনীতে পরিবহন ও ভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত

মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় প্রাণ গেল বুলবুল আহমেদ (৩৫) নামের এক ভ্যানচালকের। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে আহত হয়েছেন আরও ৭ যাত্রী।

বুধবার (২০ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে মেহেরপুর কুষ্টিয়া সড়কের চ্যাংগাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুল আহমেদ গাংনী উপজেলার দুর্লভপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, গাংনী থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস চ্যাংগাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সাথে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নামিয়ে দেয় চালক।

বাসের ধাক্কায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ভ্যানচালক বুলবুল আহমেদ। আহত হন বাসের হেলপারসহ ৭ যাত্রী। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বুলবুল আহমেদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের চিকিৎসা চলছে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category