• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স.) উপলক্ষে নানা কর্মসুচী

বিবর্তন ডেস্ক
Update : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
গাংনীতে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স.) উপলক্ষে নানা কর্মসুচী
গাংনীতে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স.) উপলক্ষে নানা কর্মসুচী

মেহেরপুরের গাংনীতে নানা কর্মসুচীর মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স.) পালিত হচ্ছে। রবিবার (৯ অক্টোবর) সকাল দশটার দিকে গাংনী দারুচ্ছুন্নাত মোখতারিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভযাত্রায় অংশ গ্রহণকারীরা কলেমার দাওয়াত ও জাতীয় পতাকা প্রদর্শন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের সুপার হাফেজ মাও. নাজমুল হক, সহকারি শিক্ষক মাও. রুহুল আমিন, মাদ্রাসা ছাত্রবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বিশ্ব নবীর জীবনের উপর আলোচনা ও দো’আ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category