• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে নিরাপদ খাদ্য বিষয়ক ফ্লিপচার্ট ব্যবহারে কর্মশালা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
গাংনীতে নিরাপদ খাদ্য বিষয়ক ফ্লিপচার্ট ব্যবহারে কর্মশালা অনুষ্ঠিত
গাংনীতে নিরাপদ খাদ্য বিষয়ক ফ্লিপচার্ট ব্যবহারে কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে ফ্লিপচার্ট ব্যবহার সংক্রান্ত একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারী) সকাল ১১টায় গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

“জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” শ্লোগানে আয়োজিত এ কর্মশালায় গাংনী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষরা অংশগ্রহণ করেন। কর্মশালায় শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা তৈরিতে ফ্লিপচার্ট কীভাবে কার্যকরভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল আজিজ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, বরং সমাজের সকল স্তরের মানুষকে এ বিষয়ে সচেতন হতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা গড়ে তুললে ভবিষ্যতে একটি সুস্থ জাতি গঠন সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category