• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

গাংনীতে নাঈমকে ছাত্রদলের সংবর্ধনা

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
গাংনীতে নাঈমকে ছাত্রদলের সংবর্ধনা
গাংনীতে নাঈমকে ছাত্রদলের সংবর্ধনা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুর রহমান নাঈমকে গাংনীতে সংবর্ধনা দেওয়া হয়েছে।

নাঈমুর রহমান নাঈম সাউথ এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১ম বর্ষের ছাত্র ও মেহেরপুর জেলাধীন গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের নওদা মটমুড়া গ্রামের একরামুল হকের ছেলে।

শনিবার (২৬ আগষ্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাংনী উপজেলা ও পৌর শাখা কার্যালয়ে এক সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে মেহেরপুর জেলা ছাত্রদল।

মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাকু, বিএনপি নেতা এনামুল হক, পৌর জাসাসের সদস্য সচিব আলভি, জেলা ছাত্রদল সহ-সভাপতি শান্ত আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা জি কে শামিম, পৌর ছাত্রদল নেতা রাকিবুল ইসিলাম রাকিব, মেহেরপুর সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ন সম্পাদক সবুজ রানা, গাংনী সরকারী ডিগ্রী কলেজ ছাত্রদলে আহবায়ক জুনায়েদ আলি, মেহেরপুর জেলা যুবদলের সহসভাপতি মাসুদ, গাংনী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনি, ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিজানুর রহমান তোতা, পৌর যুবদল নেতা শিপন আলি, গাংনী উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল হাসান শাওন, গাংনী পৌর কৃষকদল নেতা আমিনুল ইসলাম, কাজিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান বকুলসহ গাংনী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নাঈম তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন মেহেরপুর জেলার জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতা কর্মী এবং জাতীয়তাবাদী দল সমর্থীত দেশের সকল নেতা কর্মীদের প্রতি ধন্যবাদসহ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সাথে জাতীয়তাবাদী আদর্শের সকলের কাছে সার্বিক সহযোগিতা চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category