• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
বোমা সদৃশ্য বস্তু উদ্ধার
গাংনীতে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীতে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাওট-ছাতিয়ান গ্রামের ইটভাটার অদূরে বোমা সদৃশ্য বস্তু দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বাওট ছাতিয়ান প্রধান সড়কের উপর দুটি বোমা সদৃশ্য বস্তু পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে বোমা সদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের এএসআই আবুল কালাম জানান, রাস্তার পাশে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ্য বস্তু পড়ে রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেগুলো উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। ভয়ভীতি দেখানোর জন্য বোমা সদৃশ্য বস্তুটি রাখতে পারে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category