• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৫ মে, ২০২৫
গাংনীতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন
গাংনীতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

সারাদেশের ন্যায় মেহেরপেুরের গাংনীতে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে নয় টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের নেতৃত্বে শোভাযাত্রা এবং উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, জেলা জামায়াতের শুরা সদস্য নাজমুল হুদা, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাদ্দাম হোসেন, প্রানীসম্পদ কর্মকর্তা ডা. মোত্তালিব আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তিনটি স্টলে ভূমি অনলাইন সেবাসহ সকল সেবা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করতে এ মেলা ২৫ মে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category