• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে তিন ট্রলি চালকের জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
গাংনীতে তিন ট্রলি চালকের জরিমানা
গাংনীতে তিন ট্রলি চালকের জরিমানা

মেহেরপুরের গাংনীর জোড়পুকুর সড়কে ইটভাটায় মাটি বহনের সময় মাটি পড়ে রাস্তা নষ্ট ও জনদূর্ভোগ সৃষ্টি হওয়ায় তিন ট্রলি চালকের ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও সকারী কমিশনার(ভূমি) নাদির হোসেন শামীম এ জরিমানা আদায় করেন।

দণ্ডিতরা হলো, উপজেলার মুন্দা মাঝের গ্রামের জামিরুল ইসলামের ছেলে মাছুম (১৮) কে ১০ হাজার টাকা, চিৎলা গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে সোহান আলী(১৮) কে ১০ হাজার টাকা ও গাড়াডোব গ্রামের সাইফুল ইসলামের ছেলে শাকিল হাসান (১৯) কে পাঁচ হাজার টাকা জরিমানা করে।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের জোড়পুকুর দিয়ে বিভিন্ন তিনটি মাটি বহন করা হচ্ছে। ওই মাঠ থেকে মাটি কেটে ট্রলি করে মাটি পৌঁছে দেয়া হচ্ছিল ইটভাটায়। মাটি বহনের সময় রাস্তার উপর পড়ে রাস্তা নষ্ট হচ্ছিল। সেই সাথে পথচারীরা ভোগান্তিতে পড়েন। বিভিন্ন জনের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন এবং দোষি সাব্যস্ত হওয়ায় তিনজন ট্রলি চালককে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০২৩ এর ৫(খ) ও ১৫(১) ধারায় এ জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের হাকিম নাদির হোসেন শামীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category