• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে তালাবদ্ধ গোডাউন থেকে কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার, দুই সহযোগী নিখোঁজ

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
গাংনীতে তালাবদ্ধ গোডাউন থেকে কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার, দুই সহযোগী নিখোঁজ
গাংনীতে তালাবদ্ধ গোডাউন থেকে কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার, দুই সহযোগী নিখোঁজ

মেহেরপুরের গাংনীর পশ্চিম মালসাদহ গ্রামের একটি তালাবদ্ধ ফার্নিচারের গোডাউন থেকে বিপ্লব হোসেন (৫২) নামে এক কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত বিপ্লব বগুড়া সদর উপজেলার মৃত আনিসুর রহমানের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, প্রায় তিন মাস যাবৎ বিপ্লব হোসেন ও তার সহযোগী দুই সঙ্গী ওই গোডাউনের ভিতরেই ফার্নিচারের কাজ করতেন। কয়েকদিন ধরে বিপ্লবের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এতে সন্দেহ হলে তার পরিবারের সদস্যরা গাংনী থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ গোডাউনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই স্থানে ফার্নিচারের কাজ চলছিল। কিন্তু হঠাৎ গত কয়েকদিন ধরে কাজের শব্দ বা কাউকে দেখা যায়নি। আজ রাতে গোডাউনের ভিতর থেকে দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

অপরদিকে বিপ্লবের সহযোগী দুই সঙ্গী এখনো নিখোঁজ রয়েছেন। তাদের অবস্থান সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ গোডাউন থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ একাধিক টিম কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category