• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালী ও আলোচনা সভা

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
গাংনীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালী ও আলোচনা সভা
গাংনীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালী ও আলোচনা সভা

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা করেছে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন। আজ বৃহষ্পতিবার সকালে র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। বিশেষ অতিথী ছিলেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রাণী। বক্তব্য রাখেন গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান, উপজেলা সমবায় অফিসার মাহাবুবুল হক মন্টু। অনুষ্ঠানে সরকারী বেসরকারী অফিসের কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category