মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা.এ এস এম নাজমুল হক সাগর মেহেরপুর-২(গাংনী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে গাংনী হাসপাতাল বাজারের অ্যাডভান্স মেডিকেয়ারের সামনে থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে গাংনী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ একই স্থানে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আনন্দ র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম সুমন, সাবেক ছাত্রনেতা সাহাজান আলী, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জীবন আকবার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেনসহ গাংনী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।