• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে ট্রাকের চাকায় পিষ্টে প্রাণ গেল শ্রমিকের

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
গাংনীতে ট্রাকের চাকায় পিষ্টে প্রাণ গেল শ্রমিকের
গাংনীতে ট্রাকের চাকায় পিষ্টে প্রাণ গেল শ্রমিকের

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী শহরের উপকণ্ঠে ফেলা হয়েছে কয়েক ট্রাক পাথর। ফলে সড়কে চলার পথ সংকুচিত। পাথরের উপর দিয়ে চলতে গিয়ে বাইসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আতিয়ার রহমান পড়লেন সড়কের উপরে। পেছন থেকে দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুরকোলে ঢলে পড়লেন হতভাগা আতিয়ার রহমান।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘটনাটি ঘটে। নিহত আতিয়ার রহমান পশ্চিম মালসাদহ টেপিপাড়ার মৃত আজিজ উদ্দীনের ছেলে। এ মৃত্যুর দায় পাথর ফেলে রাখা ঠিকাদারকেই নিতে হবে বলে তাৎক্ষনিক অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন উৎসুক মানুষের অনেকে।

জানা গেছে, আতিয়ার রহমান একজন ইটভাটা শ্রমিক। ইটভাটায় কাজ শেষ করে প্রতিদিনের ন্যায় চা পানের জন্য গাংনী উপজেলা শহরে আসছিলেন তিনি। কুষ্টিয়া-মেহেরপুর সড়ক দিয়ে বাইসাইকেলযোগে আসার সময় ঘটে বিপত্তি।

স্থানীয়রা জানান, গাংনী পৌরসভার ড্রেন নির্মান কাজ চলমান। নির্মান কাজের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন পাথর ফেলে রেখেছে সড়কের অর্ধেক অংশ জুড়েই। ফলে সড়কের ব্যস্ততম এই জায়গাটিতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।

গাংনী থানা ভারপ্রাপ্ত কমকর্তা তাজুল ইসলাম জানান, ট্রাকটি আতিয়ারকে পিষ্ট করে পালিয়ে গেছে। পুলিশ ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে। পাশাপাশি পাথর ফেলে সড়কে চলাচলে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category