• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীতে ট্রলি চালকের ৫০ হাজার টাকা জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
গাংনীতে ট্রলি চালকের ৫০ হাজার টাকা জরিমানা
গাংনীতে ট্রলি চালকের ৫০ হাজার টাকা জরিমানা

অবৈধ ভাবে মাটি বহন করে ইট ভাটায় বিক্রির অপরাধে মেহেরপুরের গাংনীতে জাহিদ হাসান নামের এক ট্রলি চালকের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) নাদির হোসেন শামীম। জাহিদ হাসান মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের জাহিরুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের টেপু খালি মাঠে ফসলি জমি কেটে ট্রাক্টও টলিতে মাটি বহন করে ইট ভাটায় নিয়ে যাচ্ছিলেন জাহিদ হাসান। মাটি বহন করার কারনে মাটি রাস্তায় পড়াসহ অন্যান্য যানবাহন চলাচলে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরী হয়। এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে জাহিদ হাসানকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ ইট প্রস্তত ও ভাটা নির্মাণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করে গাংনী থানা পুলিশের একটি টীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category