• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে টিসিবি ট্রাকসেল পণ্য বিক্রয়ে অনিয়ম – বিএনপি ও জামায়াত নেতার অনুগতদের কাছে পণ্য বিক্রি

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬
গাংনীতে টিসিবি ট্রাকসেল পণ্য বিক্রয়ে অনিয়ম - বিএনপি ও জামায়াত নেতার অনুগতদের কাছে পণ্য বিক্রি
গাংনীতে টিসিবি ট্রাকসেল পণ্য বিক্রয়ে অনিয়ম - বিএনপি ও জামায়াত নেতার অনুগতদের কাছে পণ্য বিক্রি

টিসিবির ট্রাকসেল কার্যক্রমের পণ্য স্থানীয় বাজারের আকলিমা ইলেকট্রনিক ও স্যানেটারি নামের একটি দোকানের গোডাউন থেকে বিক্রি করা হয়েছে। শনিবার (৭ মার্চ) সকালে মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর বাজারে এ পণ্য বিক্রি করা হয়। ডিলারের খামখেয়ালীতে ট্রাকসেল কার্যক্রমের পণ্য নিয়মের তোয়াক্কা না করে এমন কাজ করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রায়পুর ইউনিয়নের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল কার্যক্রম চালু রয়েছে। নিয়ম অনুযায়ী প্রত্যেককে ৫৯০ টাকা মূল্যে নির্ধারিত প্যাকেজ দেওয়ার কথা। প্যাকেজে সাধারণত নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য যেমন—তেল, ডাল, চিনি ও ছোলা থাকে, যা নির্ধারিত মূল্যে নিম্ন আয়ের মানুষের মাঝে বিক্রি করা হয়। এসব পণ্য ট্রাকের মাধ্যমে খোলা জায়গায় পণ্য বিক্রি করার বিধান রয়েছে।

এদিকে আইনের তোয়াক্কা না করেই হেমায়েতপুর ও রায়পুর গ্রামের কয়েকজন ব্যাক্তি বাজারের আকলিমা ইলেকট্রনিক অ্যান্ড স্যানেটারি স্টোরের আন্ডার গ্রাউন্ড গোডাউনে মালামাল রেখে তা অনুগতদের মধ্যে বিতরণ করেন। এতে কওে টিসিবির পন্য বিক্রয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, হেমায়েতপুর গ্রামের যুবদল নেতা আরেফিন এবং রায়পুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও আকলিমা ইলেকট্রনিক অ্যান্ড স্যানেটারি স্টোরের স্বত্ত্বাধিকারী আলামিন ও স্থানীয় জামায়াত নেতা মফিজ দলীয় ক্ষমতা দেখিয়ে টিসিবির ট্রাকসেলের পণ্য গোপনে প্যাকিং করে তা নিজেদের অনুগতদের মধ্যে বিতরণ করেন। ফলে ঐ নেতাদের অনুগত না হওয়ায় টিসিবি না পেয়েই ফিরে গেছে নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষ।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও গাংনী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশেদ আলী জানান, বিকেল তিনটার দিকে ট্রাকসেল কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকেই পণ্য বিক্রি শুরু হয়েছে বলে তিনি শুনেছেন। তিনি বলেন, সকালে পণ্য বিক্রির বিষয়টি আমার জানা ছিল না। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

রায়পুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারগিদুল ইসলাম জানান, ট্রাকসেলের পণ্য বিতরণ হচ্ছে, এ বিষয়ে তাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তিনি বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কোনো ধরনের সমন্বয় বা অবহিতকরণ করা হয়নি। বিএনপি নেতা হেমায়েতপুরের আরেফিন ও রায়পুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলামিন পেশি শক্তি দেখিয়ে নিজেদের লোকদের মধ্যে পণ্য বিতরণ করেছেন। নিয়মানুযায়ি ট্রাকসেলের পন্য দেখে স্বাক্ষর করার পর তা নির্দ্দিষ্ট স্থানে বিক্রি করতে হবে।

এদিকে টিসিবির ডিলার প্রতিষ্ঠান তানহা অ্যান্ড তালহা ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মুতালেপ হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কলটি রিসিভ করে ব্যস্ততা দেখিয়ে মোবাইল ফোন রেখে দেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রায়পুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকলিমা ইলেকট্রনিক অ্যান্ড স্যানেটারি স্টোরের স্বত্বাধিকারী আলামিন হোসেন জানান, তার গোডাউন থেকে প্যাকেটিং করে দোকানের সামনে ট্রাকসেলের পণ্য বিতরণ করা হচ্ছে। তবে দোকানের ভেতর থেকে পণ্য বিক্রির অভিযোগ এবং তার সম্পৃক্ততার বিষয়টি তিনি অস্বীকার করেন।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান, ট্রাকসেল কার্যক্রমের টিসিবি পণ্য কোনো দোকান থেকে বিক্রি করার সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ট্যাগ অফিসারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category