• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী দুই যুবক আটক গাংনীতে বিজিবি’র অভিযানে অবৈধ ওষুধ ও ভারতীয় মদ উদ্ধার তাপদাহ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহবান বাথরুমে রাখা বালতিভর্তি পানিতে ডুবে মুজিবনগরে এক শিশুর মৃত্যু জমি বিক্রি নিয়ে বিতর্ক: মেহেরপুরে নারীসহ ৩ জনকে কুপিয়ে জখম গাংনীতে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু গাংনীর বেতবাড়িয়া এসএসসি পরীক্ষা কেন্দ্রে এক ছাত্রী বহিষ্কার ।। ৩ কক্ষ পরিদর্শককে অব্যাহতি বেঙ্গলী মিডিয়াম হাই স্কুলে সবজি প্রদর্শনী অনুষ্ঠিত নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ছাড়া কেউ সাংবাদিক হতে পারবেন না- বিচারপতি এ কে এম আব্দুল হাকিম

গাংনীতে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী দুই যুবক আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
গাংনীতে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী দুই যুবক আটক
গাংনীতে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী দুই যুবক আটক

মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযানে চালিয়ে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মুন্না শেখ(২২) ও সজল ইসলাম(২১) নামের দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে গাংনী – মেহেরপুর সড়কের হলপাড়া নামক এলাকায় ব্যাটারীচালিত অটোবাইকে তল্লাশী করে তাদের আটক করা হয়।

আটক মুন্না শেখ মেহেরপুর পৌরসভাধীন কাথুলী মোড় এলাকার মনিরুল ইসলামের ছেলে এবং সজল আলী একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

মাদকদ্রব‍্য সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রহমত আলীর নেতৃত্বে মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সন্দেহজনক হওয়ায় একটি ব্যাটারীচালিত অটোবাইকের গতিরোধ করে। এসময় যাত্রীদের মধ্যে দুই যাত্রীকে তল্লাশী করলে তাদের কাছ থেকে টাপেন্টাডল ট‍্যাবলেট পাওয়া যায়। এবং ১০০ পিস টাপেন্টাডল ট‍্যাবলেটসহ তাদের দুজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category