• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

গাংনীতে জামায়াতের কর্মীসভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
গাংনীতে জামায়াতের কর্মীসভা অনুষ্ঠিত
গাংনীতে জামায়াতের কর্মীসভা অনুষ্ঠিত

দেশের চলমান পরিস্থিতিতে করণীয় এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে মেহেরপুরের গাংনীতে কর্মীসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১০ আগষ্ট) বিকেলে চৌগাছা দারুল ইয়ামিতখানা মসজিদ প্রাঙ্গণে গাংনী শাখা আয়োজিত এ অনুষ্ঠানে মিলিত হন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নির্যাতিত সব মানুষের পাশে থাকা, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করাসহ সাংগঠনিক বিভিন্ন দিক নির্দেশনা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামি মেহেরপুর জেলা আমির মাওলানা তাজ উদ্দীন খাঁন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা আমির রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাহবুবুল আলম। আরও বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মজিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমুল হুদা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সংগ্রাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গাংনী উপজেলা সেক্রেটারী শফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category