• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে  জামাতার হাতে  শাশুড়ী  খুন

বির্বতন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

মেহেরপুরের গাংনীর করমদি গ্রামে রঙ্গিলা খাতুন (৩৫) নামের এক নারীকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার  জামাতা বাদশা মিয়া। বাদশার নির্যাতন থেকে মেয়ে  রিমি খাতুনকে বাঁচাতে গেলে এই নির্মম হত্যার শিকার হন তিনি। মঙ্গলবার বেলা এগারটার দিকে রঙ্গিলার বাড়িতে এ ঘটনা ঘটে। রঙ্গিলা খাতুন করমদি গ্রামের কৃষক শওকত আলীর স্ত্রী।
আহত অবস্থায় রিমিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানা গেছে, করমদী গ্রামের শিকদার পাড়ার রবিউল ইসলামের ছেলে বাদশা খান একই গ্রামের মাঠপাড়ায় শ্বশুরবাড়িতে স্বপরিবারে বসবাস করে আসছিলেন। ঘটনার সময় অন্তঃস্বত্বা স্ত্রী রিমি খাতুনকে মারধর করছিল বাদশা। বেধড়ক মারপিটের একপর্যায়ে হাসুয়া দিয়ে কোপ দিতে গেলে রিমির মা রঙ্গিলা খাতুন তাকে বাঁচাতে এগিয়ে যায়। এ সময় শাশুড়ির উপরে আক্রমণ করে বাদশা। উপর্যপুরী কোপানোর ফলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে রঙ্গিলা খাতুন। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে আসলে বাদশা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় রিমিকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন।
ঘটনাস্থল থেকে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, মরদহ উদ্ধারের পাশাপাশি ঘাতক বাদশাকে আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category