• সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম:
১১০ দিনে আলোচিত শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলায় ধর্ষকের মৃত্যুদণ্ড বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েন গাংনী পৌরসভার বাজেট ঘোষণা ২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ

গাংনীতে জমি সংক্রান্ত মিথ্যা মামলায় হয়রানীর অভিযোগ

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
গাংনীতে জমি সংক্রান্ত মিথ্যা মামলায় হয়রানীর অভিযোগ
গাংনীতে জমি সংক্রান্ত মিথ্যা মামলায় হয়রানীর অভিযোগ

মেহেরপুরের গাংনীর কোদাইলকাটি গ্রামে মিথ্যা মামলায় আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন আব্দুল বারী ও তার শরীকগণ। একই গ্রামের নজরুল ইসলাম ও তার লোকজন মেহেরপুর যুগ্ম জজ আদালতে ভূয়া দলিল দিয়ে জমি দখল পেতে মামলা করেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধিন।

বিবাদী আব্দুল বারী গংয়ের মিজানুর রহমান জানান, রেকর্ড মূলে এসএ খতিয়ান নম্বর ৭, দাগ নম্বর ১২৫ এ ২ একর ১৭ শতাংশ ও সিএস ৪৫ খতিয়ানের ১২৭ দাগে ৩ একর ১৬ শতাংশ জমির মালিক। সিএস, এসএ, ও আর এস রেকর্ডমূলে দীর্ঘ দিন যাবত এ সম্পত্তি ভোগ দখল করছেন তারা। কিন্তু হঠাৎ গ্রামের নজরুল গং এ সম্পত্তির মধ্যে ওই দুই দাগের ৩ একর ১৮ শতাংশ জমি তাদের নিজের বলে দাবী করেন। এবং মেহেরপুর সাব রেজিস্ট্রি অফিস, জেলা-কুষ্টিয়ার ০১/০১/১৯৬২ সালের ১৩ নং দলিল মূলে এ জমি দাবী করলেও সেটি ভূয়া বলে বিবেচিত। অথচ এ দলিল বলেই ২০০৭ সালে যুগ্ম জজ আদালত আমলী, গাংনীতে একটি মামলা দায়ের করেন। যার নং- ৩৫/০৭।

বেশ কয়েকজন আইনজীবীর সাথে আলাপকালে জানা গেছে, ১৯৫০ সালের রাস্ট্রীয় অধিগ্রহন ও প্রজাস্বত্ব আইনে ২৭ হতে ৩১ ধারা অনুযায়ি ১৯৫৬ থেকে ১৯৬৩ পর্যন্ত এসএ খতিয়ান প্রস্তুত হয়। সে অনুযায়ি ১৩ নং দলিরের সম্পত্তি এসএ এবং আর এস রেকর্ড হওয়ার কথা অথচ সেটি হয়নি। ফলে দলিলটি ভূয়া বলে বিবেচিত এবং সর্বস্বত্ব মূল মালিক আব্দুল বারী গংয়ের বলে প্রতিয়মান হয়। অথচ নজরুল গং আইনের ব্যত্যয় ঘটিয়ে সম্পত্তি নিজের বলে দাবী করে প্রতিপক্ষকে হয়রানী করছে বলেও অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে নজরুল গংয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদেরকে পাওয়া যায়নি। বিবাদী আব্দুল বারী গং আদালতের দৃষ্টি আকর্ষণ করে উপযুক্ত বিচার দাবী করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category