• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে জমি নিয়ে বিরোধে নারীসহ আহত-৮

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
গাংনীতে জমি নিয়ে বিরোধে নারীসহ আহত-৮
গাংনীতে জমি নিয়ে বিরোধে নারীসহ আহত-৮

মেহেরপুরে জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের আটজন আহত হয়েছে।

সোমবার (২ অক্টোবর) বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার সহগোলপুর গ্রামে এই ঘটনা ঘটে।

কাথুলি ইউনিয়নের ওয়ার্ড সদস্য আশরাফুল ইসলাম জানান, সহগোলপুর গ্রামের জিয়ারুল ইসলাম ইন্তাদুলের জমির সীমানা ঘেসে রান্নাঘর নির্মাণের কাজ শুরু করেন। এসময় ইন্তাদুল এসে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়। আহতরা হলেন ইন্তাদুল ইসলাম (৫০), তার ছেলে সোহেল (৩০) ও জুয়েল হোসেন (২৫)। অপরপক্ষে জিয়ারুল ইসলাম (৪০), সাইফুল ইসলাম (৪৫),সুমন (২৫), ইমাদুল (৫০) ও সানোয়ারা (৩৫) আহত হয়।

মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার শরিফুল ইসলাম জানান আহতদের মধ্যে জুয়েল ও সোহেলের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রাজশাহী হাসপাতালে রেফার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category